1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সোনাগাজীতে মুজিব বর্ষের ঘর ও জমি পেল আরো ২০০ পরিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৮৫ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন

সারা দেশের ন্যায় সোনাগাজীতে মুজিব শতবর্ষের গৃহ ও ভূমিহীন আরো দু’শ পরিবার গৃহের চাবি ও ভূমির দলিল পেয়েছে।

বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো হস্তান্তর করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা ও চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় তৃতীয় ধাপে সোনাগাজী সদর, আমিরাবাদ ও মতিগঞ্জ ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। এর আগে দুই ধাপে এ উপজেলায় ১৮৩ গৃহ ও ভূমিহীন পরিবার সহ মোট ৩৮৩ পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হয়। এ উপজেলায় ৯৫৮টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও ভুমি প্রদানের প্রস্তবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০