1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রপা

পাইকগাছাতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর দেয়াড়া গ্রামের মোঃ অদুদ কাগুজী তার অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যাকে সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের মোজার গাজীর পুত্র সোহেল গাজীর সাথে বাল্য বিয়ের আয়োজন করেছেন এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও আনসার সদস্য মোঃ শচীন অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০