1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

তিতাসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬০১ বার দেখা হয়েছে

তিতাস প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১১ বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার তিতাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ জুলাই) সকালে বিএমএসএফ তিতাস উপজেলা শাখার উদ্যোগে তিতাস প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি। মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে এক হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জুয়েল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সদস্য আলমগীর হোসেন ও সাংবাদিক নাঈম প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০