1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

খুলনায় রাত ৮ টার পর দোকান-শপিংমল বন্ধে নগরীতে অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৬৭ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রায়ে সরকারে পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর দোকান পাট বন্ধের অভিযান পরিচালনা করেছে খুলনা জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। দু’টি ভাগে বিভক্ত হয়ে তারা গুরুত্বপূর্ণস্থনে অভিযান পরিচালনা করা হয়।

গতকাল রাত ৮ টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে দু’টি গাড়ি বের হয়। একটি গাড়ি নগরীর ডাকবাংলা মোড়ের দিকে ও অপরটি রূপসার দিকে চলে যায়। অভিযানের সংবাদ পেয়ে ডাকবাংলা মোড়ের মোবাইল মার্কেটের দোকানগুলো শার্টার টানতে থাকে। পিকচার প্যালেস মোড় হোটেল আজমলের নীচে কয়েকয়টি মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযানের নেতৃত্ব দানকারী ম্যজিস্ট্রেট রূপায়ন দেব তাদের সতর্ক করেন। এরপর সেখান থেকে তিনি খুলনা শপিংমল, নিক্সন মার্কেট, ডাকবাংলা মোড়, পাওয়ার হাউস মোড় ও শিববাড়ি মোড় অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, প্রথমদিন সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। অভিযানে দু’টি টিম নগরীতে অভিযান পরিচালনা করবে। একটি রূপসা ও অপরটি ডাকবাংলা ও নিউমার্কেটের দিকে অভিযান চালাবে। অভিযানের সহায়তায় আনসার ও এপিবিএন নেওয়া হয়েছে। প্রয়োজন হলে পুলিশ ও আগামীকাল থেকে র‌্যাবের সহযোগীতা নেওয়া হবে।
তিনি আরো বলেন,সরকারের নির্দেশনা বস্তবায়নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে দু’টি টিম বের হয়েছে আজ। যে সমস্ত জায়গায় বেশী বিদ্যুৎ ব্যবহার করা হয় সেখানে অভিযান চালানো হচ্ছে। আজ অভিযানের প্রথমদিন তাই দোকান মালিকরা কনফিউশনে আছেন। প্রথমদিন হওয়ায় তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়নি। আগামীকাল থেকে দোকান পাট খোলা রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরের অভিযান থেকে র‌্যাব ও পুলিশের সংখ্যা বাড়ানো হবে।##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০