1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় জুন মাসে খুন ১১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জুনে মাসে খুন ১১ টি,নারী ও শিশু নির্যাতন ৩৮ টি। জেলায় ১১ টি খুনের মধ্যে কোতয়ালী থানায় খুনের ঘটনা ঘটেছে ৪টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৮ টি। জেলায় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪২০ টি মামলা দায়ের হয়েছে। ২০ জুলাই কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান,আঞ্জুম সুলতানা সীমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিউলি রহমান তিন্নি, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন,তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ।

জেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে পাওয়া তথ্য মতে, জুন মাসে কুমিল্লায় ২ টি ডাকাতি, ১ টি দস্যুতা, ২টি অপহরণ, ৬টি সিঁদেল চুরি, ৪টি পশু চুরি, ৭টি গাড়ি চুরিসহ আরো ৭টি চুরির ঘটনা ঘটে। এছাড়া অস্ত্র আইনে ৩টি এবং চোরাচালান আইনে ৮টি মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য আইনে ২৩২টি মামলা দায়ের করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, জুন মাসে দায়ের হওয়া ৪২০টি মামলার মধ্যে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলা ২৩২ টি এবং অন্যান্য মামলা ৯৯টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০