1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরিশালের বিআরটিসি বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬০০ বার দেখা হয়েছে

সংবাদদাতা: বাকেরগঞ্জ,বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় সড়ক পবিহন সংস্থার (বিআরটিসি) বাসচাপায় অটোরিকশাচালকসহ অন্তত চারজন নিহত হয়েছেন।২০ জুলাই বুধবার বেলা ১২টার দিকে পৌরসভা অভ্যন্তরে ফায়ার সার্ভিস সম্মুখে বরিশাল-কুয়াকাটা সড়কে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বাসটি অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক ও শিশুকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতদের মধ্যে নারী ব্যতিত তিনজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং অটোরিকশচালক সোহাগ (২৪)।

স্থানীয়রা জানান, উপজেলার বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শহরের অভ্যন্তর থেকে লক্ষীপাশা দাদুর হাট লেবুখালির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরিত দিক পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে আসা বিআরটিসির একটি বেপরোয়া গতির বাসা অটোরিকশাটিকে সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী এবং চালকসহ চারজন নিহত হন। এবং আরও এক শিশু ও যুবক গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জনকন্ঠকে জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে আটক করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পাশাপাশি গুরুতর আহত এক যুবক ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০