1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

রূপসা ব্রীজ থেকে লাফ দিলেন পুত্রবধু. একদিন পরও সন্ধ্যান মেলেনি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯০৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

রূপসা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে মিম আক্তার (১৭) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ওই গৃহবধু ব্রীজ থেকে লাফ দেন। ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে,নগরের লবনচরা মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম ও জাফর ফকিরের ছেলে আলী আকবর ফকিরের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ৪ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মিমের শ্বশুর জাফর বলেন, দুপুরে খাওদা শেষ করে শ্বাশুড়ী ও বৌ একত্রে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছেলে কাজ শেষে বাড়ি ফিরে এসে মিমকে ঘরে দেখে গোসল করতে যায়। পরে আর তাকে দেখেনি। এর কিছুক্ষণ পরে লোকমুখে জানতে পারেন মিম রূপসা ব্রীজের দিকে রওনা হয়েছে। তারা সাথে সাথে ব্রীজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এর মধ্যে তাদের সেখানে পৌছাতে দেরী হয়। সেতু কাছে গিয়ে তারা জানতে পারে মিম সেখান থেকে নদীতে লাফ দিয়েছে। তার খোঁজে কোষ্টগার্ড, নৌ পুলিশ, ডুবরী দল ও পুলিশ ট্রলারযোগে বিভিন্নস্থানে খোঁজ নেয়। রাত সাড়ে ১২ টা পর্যন্ত নদীতে খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

রূপসা নৌ ফাড়ির অফিসার ইনচার্জ মুন্নাফ হোসেন বলেন, রাতে শ্বাশুড়ী ও বৌ এর সাথে চুল আঁচড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিম রাত সাড়ে ৯ টার দিকে ঘর থেকে বের হয়ে রূপসা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার সন্ধান কোথাও পাওয়া যায়নি।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় ডুবরী দল নদীতে নামিয়ে দেওয়া হয়। এরপর সংবাদ শুনে ফায়ার সার্ভিসের সদস্য ও কোষ্টগার্ড পুলিশ এসে নদীতে গৃহবধুর সন্ধান করতে থাকে। রাতে তার খোঁজ মেলেনি। সকালেও তার খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরিবার থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০