1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াগাতিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : লম্পট ইমাম গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৮০০ বার দেখা হয়েছে

মোঃহাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতিতে ইমাম কর্তৃক ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী’কে যৌনপীড়নের অভিযোগে রামপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মো: হুসাইন মোল্লা (২৭) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে পার্শবর্তী জেলা গোপালগঞ্জ সদর থানার শুলতানশাহী গ্রামের ফুরকান মোল্লার ছেলে। ওই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়নের রামপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী(ছদ্দনাম নীলিমা) মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৬টায় রামপুর জামে মসজিদে আরবী পড়তে যায়।
পরে ওই হুজুর আরবি পড়া শেষে ভিকটিম’কে রেখে সবাইকে ছুটি দিয়ে দেয়। পরে মসজিদে ঝাড়ু দেওয়ার কথা বলে পূর্বপাশে তার শয়ন কক্ষের ভিতরে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে।
পরে ভিকটিম বাড়ী ফিরে ব্যথার কথা তার মা,বাবাকে জানালে লম্পট ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়।

এই ঘটনায় ভিকটিমের বাবা মো: কামাল হোসেন বাদি হয়ে ওই লম্পট মসজিদের ইমামের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হযেছে।অভিযুক্ত ইমামকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০