1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৫৯ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই গ্রামের আবু কালাম এর ছেলে রিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। উভয়ই নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়ণরত।

একই বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে শিশু জুনায়েদ পানিতে ডুবে যায় এসময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়।

তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। শুনেছি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটি পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানালে বিস্তারিত তথ্য খোঁজ নিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০