1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭৭২ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর পাশের বাড়ির পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুলাই রোববার সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড় সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লোকমান হোসেন খোকন (৪০) এর লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্থান্তর করেন পুলিশ।

পরিবারের লোকজন জানান, পৌর এলাকার ৬নং ওয়ার্ড় সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে লোকমান হোসেন খোকন র্দীঘ কয়েক বছর ধরে মানষিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে। গত ১৫ই জুলাই শুক্রবার রাত থেকে খোকনকে খুঁজে পাওয়া যায়নি। এর আগেও কয়েকবার এই ভাবে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে খোকন। কয়েক দিন পর আবার ফিরে আসতো। রোববার সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লাশটি উদ্ধারে পরে খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি সনাক্ত করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ছেলেটি মানষিক ভারসাম্যহীন থাকায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়। তার অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করে গভীর সমবেদনা জানান হাজী আব্দুল আউয়াল সুইটস এর স্বত্বাধিকারী বীর মুক্তিযুদ্ধা হাজী আব্দুল আউয়াল দরবেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০