1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

খুলনা জেলা জজ আদালতে বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন মঞ্জুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

গতকাল খুলনা জেলা জজ আদালতে বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন দিয়েছেন খুলনার একটি আদালত।
আসামি পক্ষে এড. মোমরেজুল ইসলাম, এড. তৌহিদুর রহমান তুষার, এড. নুরুল হাসান রুবা, এড. মঞ্জুর আহমেদ, এড. কানিজ ফাতেমা আমিন, এড. হালিমা খানম, এড. মশিউর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবীর উপস্থিতিতে শুনানী শেষে আদালত সকলের জামিন মঞ্জুর করেন।

এর আগে খুলনা সদর থানা পুলিশের দায়ের করা মামলায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, রকিবুল ইসলাম বকুলসহ ৫০ নেতাকর্মী হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন শেষে খুলনা জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ মে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০