1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

বগুড়ায় আ’লীগের বিক্ষোভে হামলা: মহিলা দল নেত্রীর জামিন নামন্জুর করে কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলে হামলা মামলায় বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রবিবার (১৭ জুলাই) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নরেশ চন্দ্র সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, অশালীন কথা বলেন জেলা মহিলা দল নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। তার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
এ ঘটনায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সা. সম্পাদক ও পৌর মেয়রসহ বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা আজিজার রহমান পাইকার। এ মামলায় সুরাইয়া জেরিন রনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন।

রবিবার দুপুরে জেলা জজ আদালতে জামিন নিতে আসেন তিনি। তার আসার খবরে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও আদালত চত্বরে আসেন। তাদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, গাবতলীতে বিএনপির সমাবেশে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশে হামলা মামলায় মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০