1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডুমুরিয়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ঈদ উৎসব শেষে বাড়ি ফেরার পথে ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে খাদিজা আক্তার মীম (১১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে গত শুক্রবার সকালে মামাবাড়ি থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আন্দুলিয়া গ্রামের জাহিদুল ইসলাম বিশ্বাসের ছোট মেয়ে খাদিজা আক্তার মীম ঈদ উৎসবে হাসানপুরস্থ মামাবাড়িতে বেড়াতে যায়। উৎসব শেষে গত শুক্রবার সকালে ভ্যানে করে মায়ের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাসানপুর ফুটবল খেলা মাঠের পাশে পৌঁছালে ভ্যানের চাকার সাথে মীমের ব্যবহৃত ওড়নাটি পেঁচিয়ে গেলে সে রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীম মারা যায়। নিহত মীম আন্দুলিয়া সরকারি প্রাথমিক স্কুলে ৫ম শ্রেনীতে পড়তো। তার অকাল মৃত্যু’তে এলাকায় শোকের মাতন চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০