1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুষ্টিয়ার কাইজা বন্ধে দেশীয় অস্ত্র জমা দিলেন ঝাউদিয়া ইউনিয়নবাসী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

মোঃ আজাদ হোসেন :কুষ্টিয়া

শনিবার (১৬ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলা ই,বি থানার ঝাউদিয়া ইউনিয়নে সংঘর্ষ (কাইজা) বন্ধে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। উপজেলার ই,বি থানার ঝাউদিয়া ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঢাল,ফালা,সরকি,বাকি,হাসুয়া সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে পুলিশের কাছে জমা দেন।গত রমজানে মাসে ইবি থানার আস্তানগর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ প্রান হারায় তরতাজা ৪ টি প্রাণ।ঝাউদিয়া ইউনিয়নবাসীকে কঠোর হুঁশিয়ারি দেন পুলিশ প্রশাসন।

ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার হাইস্কুল মাঠে শান্তি শৃংখলা রক্ষার্থে সমাবেশ অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান বক্তা মোঃ আতাউর রহমান আতা,চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক শহর আওয়ামিলীগ, কুষ্টিয়া। বিশেষ অতিথি মোঃ রাজিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া,মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল, কুষ্টিয়া,মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগ,অনুষ্টানের সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান রতন,অফিসার ইনচার্জ ইবি থানা।উপস্থিত ছিলেন ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ও সকল জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০