1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোমতী নদীতে নিখোঁজের পর ভেসে উঠল নারীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৯৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক কিলোমিটার দূরে ভেসে উঠেছে এক নারীর মরদেহ। আজ শনিবার সকাল পৌনে ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকায় তাঁর মরদেহ ভেসে উঠে।
মৃত নারীর নাম হালিমা বেগম (৬৫)। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম দুলু মিয়া।
মৃত নারীর ছোট ভাই বাবুল মিয়া জানান, গতকাল শুক্রবার সকাল ১০টায় তাঁর বড় বোন বাড়ির পূর্ব পাশে কিং বাজেহুরা এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যান। নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরে বিকেলে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাজেবাহেরচর এলাকায় মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০