1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা

খুলনার পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী সঞ্জয় দে (৪৬) কে আটক করেছে পুলিশ।
ঘটনাটি খুলনা জেলা পাইকগাছা উপজেলার হরিঢালীর ইউনিয়নের হরিদাসকাটি গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (১৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাইকগাছা থানার হরিঢালী ক্যাম্প পুলিশের এসআই সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সঞ্জয় দের পানের বরজে অভিযান চালায়।

এসময় তার পানের বরজে মধ্যে থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার মৃত বৈদ্যনাথ দে’র পুত্র। এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছে। উদ্ধারকৃত গাছের বয়স এক থেকে দেড় বছর হবে। এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজা গাছটি বটবৃক্ষের মত বড়।

গোপন সংবাদের খবরে গাছটি উদ্ধার করা হয়েছে। গাছের মালিককে আমরা গ্রেপ্তার করেছি। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০