1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পর পর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন । শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তিন জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলো, রাজশাহীর বাঘা থানার আব্দুল আজিজ (৪৫), পাবনার ইশ্বরদীর কাদিমপাড়া গ্রামের মনছের আলীর ছেলে মেরাজুল (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডানদিকে উল্টো লেনে চলে যায়।

এ সময় ওই লেনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর পেছনে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতদের মরদেহ ও দুর্ঘনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০