1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ফরিদগঞ্জে আইসক্রিম কারখানায় সিলগালা মালিক কে ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৮৭ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

বেজাল খাদ্য সামগ্রী রাখা ও বিক্রির দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারায়, ফরিদগঞ্জ বাজারের রাসেল আইসক্রিম কারখানার মালিক রাসেল আহম্মেদ (৪১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৫ জুন শুক্রবার রাত সাড়ে ৯ টায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে রাসেল আইসক্রিম কারখানা থেকে বিপুল পরিমানের মেয়াদবিহীন আইসক্রিম, কাপড়ের রং ও বিভিন্ন অনুমোদনহীন ক্যামিকেল সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদী উপস্থিতিদের সামনে গাড়ীর চাকা দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় কারখানার মালিক রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। পুলিশ রাসেলকে আটক করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিয়ে ইউএনও তাসলিমুন নেছা উপস্থিত সাংবাদিকদের জানান, কারখানার মালিক রাসেল বেআইনি ভাবে আইসক্রিম কারখানাটি পরিচালনা করে আসছেন। তিনি নোংরা পরিবেশ, লাইসেন্স বিহীন, কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও বেজাল এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি ও উৎপাদন করে আসছেন। উক্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক তাকে ৩ মাসের কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভেজাল বিরোধী আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০