1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়া পল্লী বিদ্যুৎ কর্মী হান্নান হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন : বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন ভাইয়েরপুকুর বাজারে চাঞ্চল্যকর পল্লী বিদ্যুৎ কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ সাজ্জাদুল প্রাং ওরফে ভোলাকে (৩২) কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আটককৃত আসামী ভোলা শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন কাঠগড়া গ্রামের মোঃ আছিরদ্দীন প্রাং এর ছেলে। বগুড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে গত শুক্রবার (১৫ জুলাই) বিকেলে ছয়টার দিকে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

বগুড়ার শিবগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-১১/০৬/২০২২ খ্রিস্টাব্দ ধারা বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২(১) তৎসহ ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ সূত্রে জানা যায়,অত্র মামলার এজাহার নামীয় আসামী মোঃ রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামী মোঃ আবু সাঈদ ভাইয়েরপুকুর বাজার সংলগ্ন তার বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎতের সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে তাদেরকে চোর চোর বলে চিৎকার করে কৌশলে এজাহার নামীয় আসামীগণ সহ অন্যান্য লোকজন মিলে ভিকটিম আব্দুল হান্নান কে পিটিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে সিআইডি বগুড়ার একটি চৌকষ টিম কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০