1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৬৯৯ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নিজ বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধ আব্দুল আজিজ বেপারী (৮৫) লাশ পাওয়া যায়।ডোবায় অর্ধগলিত লাশের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
১৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ ভূঁইয়া বাড়ির পেছনে ডোবায় স্থানীয়রা ওই বৃদ্ধের লাশ দেখতে পায়। অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ বেপারী গত ৮ জুলাই শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে ফরিদগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করেন।
বৃদ্ধর মেয়ের জামাই সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, আমার শশুর দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই ঘর থেকে একা একা বিভিন্ন জায়গায় চলে যেতে।
তিনি আরো বলেন,গত ৮ জুলাই রাতে ঘর থেকে বের হয়ে যান এবং উনাকে আমরা খুজেঁ পাইনি, আজ শেষ বিকেলে বাড়ির পাশের ডোবায় উনার লাশ দেখতে পায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৃদ্ধের বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০