1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার ৫৮৪ ঘর পাবে গৃহহীনরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশে তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ২৬ হাজার ২২৯টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে আগামী ২১ জুলাই। এর মধ্যে কুমিল্লা জেলায় এই পর্যায়ে জমি ও ঘর পাবেন ৫৮৪ পরিবার। তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প থেকে কুমিল্লা জেলায় বরাদ্দ প্রাপ্ত ঘরের সংখ্যা ১ হাজার ৯৭৯ টি। এর প্রথম ধাপে ৪৬৬ টি ঘর প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৫৮৪ টি ঘর প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। ২১ জুলাই কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলা বাদে বাকি ১৫ উপজেলাতেই এই ঘর উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাগণ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, তৃতীয় পর্যায়ের ৯২৯ টি ঘর বাস্তবায়নাধীন রয়েছে। পূর্বের মত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবারের ধাপের ঘরগুলো নির্মান করা হয়েছে। প্রতিটি পরিবার ঘরের সাথে জমিও পাবেন।
জেলা প্রশাসস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার সরূপ প্রথম ধাপে কুমিল্লায় ৫৯৫ টি ঘর প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ১ হাজার ২৯১ টি ঘরের মধ্যে ১ হাজার ২৬৫টি ঘর প্রদান করা হয়েছে, এর মধ্যে ২৬টি ঘরের জমি নিয়ে আইনী জটিলতা রয়েছে। সর্বশেষ তৃতীয় ধাপে ১ হাজার ৯৭৯ টি ঘরের মধ্যে প্রথমেই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৪৬৬টি ঘর উদ্বোধন করেন এবং দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই আরো ৫৮৪টি ঘর উদ্বোধন হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসব ঘর ও জমিতে গৃহহীনরা শুধু মাথাগোঁজার ঠাঁই পেয়েছে এমন নয়, এই জায়গায় বসবাসের পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে সবুজায়ন, ক্ষুদ্র কুটিরশিল্পসহ বিভিন্ন কাজ স্বেচ্ছায় হাতে নিয়েছে অধিবাসী। আমরা আশা করছি ধীরে ধীরে এসব মানুষ স্বাবলম্বী হয়ে উন্নত জীবন যাপনের দিকে এগিয়ে যাবেন। কোন কোন আশ্রয় প্রকল্পের জন্য স্কুলও তৈরী করে দেয়া হয়েছে- যেন সে এলাকার শিশুরা পড়াশুনা করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০