1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

আমান উল্যা আমানঃ চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান যোগদান করেছে।

১৪ জুলাই বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যা তপাদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০