1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

৫৬ টাকা খরচে সরকারি চাকরি পেলেন ৬২ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ২০তম গ্রেডের শূণ্য পদে ৬২ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ৩ জুলাই থেকে তারা যোগ দিয়েছেন কাজে। মাত্র ৫৬ টাকায় সরকারি ভাবে ফরমপূরন করে চাকুরী প্রার্থীদের নিজ যোগ্যতায় এই জনবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোন প্রকার তদবির বা লেনদেন ছাড়াই এই নিয়োগ হয়েছে। মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি মোতবেক সরকারি কোটাপূরণসহ দ্রুততম সময়ে এই নিয়োগ সম্পন্ন করা হলো। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব তথ্য জানান। এসময় ২০তম গ্রেডে নতুন নিয়োগ প্রাপ্ত অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, সহকারী বাবুর্চি, বেয়ারার এবং মালিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সার্কিট হাউজ এবং স্থানীয় সরকার শাখায় অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯ শ ৫৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন, নিয়োগ প্রাপ্ত হন ১৪ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন, ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২৯ জনের নিয়োগ হয়। পরিচ্ছন্নতা কর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন, নিয়োগ পেয়েছেন ১৫ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহন করা হয়, ৫ জন পরীক্ষা দেন এবং ১ জনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০ জনের আবেদন পাওয়া যায়, ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহন করা হয়, ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ জনের নিয়োগ হয়।৫৬ টাকায় সরকারি চাকরি!
অফিস সহায়ক পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৪ জনসহ ১৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামসুন্নাহার সালমা বলেন, এই চাকরিতে আবেদনের খরচ ৫৬ টাকা শুধু খরচ হয়েছে। এছাড়াও চাকরি পেতে কোথাও কোন টাকা কিংবা লবিং করতে হয় নি।
বেয়ারার পদে নিয়োগ পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ কর্ম বিভাগে মাস্টার্স পড়ুয়া মোঃ আরিফুল ইসলাম ভুইয়া সুমন জানান, চাকরির জন্যই পরীক্ষা দেয়া হয়েছে এবং সহজে নিয়োগ সুস্পন্ন হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ।
এই জনবল নিয়োগে পরীচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।২০২১ সালের ১৫ নভেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষা হয় ২০২২ সালের ৩ জুন। পরে ভাইবার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০