1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকার চেক পেলেন ১৬ সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬৪৩ বার দেখা হয়েছে

মোঃ আজাদ হোসেন-কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসার জন্য প্রয়াত,আহত,অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুর ১২ টার সময় কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবনে সামনে এই চেক বিতরণ করা হয়।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ মাহবুব-উল আলম হানিফ।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল,বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী,সাংগঠনিক সম্পাদক মাযাহারুল আলম সুমন,বিএফইউজে- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ।

এ সময় প্রধান অতিথি হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। বর্তমানে সরকারের মত অতীতে কোন সরকার এমনভাবে গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ায়নি। হানিফ বলেন,দেশের জনগণকে ৪৪ টি ক্যাটেগরিতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কল্যাণ ট্রাস্ট অন্যতম।

এ সময় হানিফ বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, বিদেশিদের কাছে ধরনা না দিয়ে দেশের জনগণের কাছে যান ।

এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ ও জিটিভি,যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মঞ্জু, চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, নিউজ 24 কুষ্টিয়া স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৬ জন সাংবাদিকদের মধ্যে ৪ জনকে ১ লক্ষ টাকা করে ও বাকি ১২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০