1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ঝিনাইদহ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে আব্দুল মান্নান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সেজিয়া গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, দুপুরে আব্দুল মান্নানের দুই ছেলে মফিজুল ও সাদেকুর পারিবারিক কলহের জের ধরে লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় আব্দুল মান্নান দুই ছেলে মারামারি ঠেকাতে যান। হঠাৎ এক ছেলের লাঠির আঘাত আব্দুল মান্নানের মাথায় লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে আব্দুল মান্নানের দুই ছেলে পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০