1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের উপর হামলা ও ভাংচুর! আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬২৮ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও বসত বাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৩ জনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। আটককৃতরা হলো যোগানিয়া গ্রামের মৃত ইনজাহের মোল্যার আহত দুই ছেলে হাবিবুর রহমান মোল্যা(৪৫), এনামুল মোল্যা(৩৮) ও ডুমুরিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে তারা মোল্লা।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯ যোগানিয়া গ্রামে এ হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মোল্লা ও ইছাবুল মোল্লার দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি বিরোধ নিয়ে কোর্টে ও মামলা চলমান রয়েছে। ঘটনার দিন পাশের ডুমুরিয়া গ্রামের ইছাবুল মোল্যার নেতৃত্বে ৩৫/৪০ জনের একদল সশস্ত্র দূর্বৃত্ত প্রতিপক্ষ হাবিবুর মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বনজ ও ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভাংচুর করে। তাদের ঠেকাতে গেলে হাবিবুর মোল্লা ও এনামুলসহ তার মা জাহেদা বেগম (৭০),বোন হাজেরা বেগম(৫০) ও এনামুলের অন্তস্বত্তা স্ত্রী মিনা বেগম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হসপিটালে ভর্তি করেন।পরে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উভয় পক্ষের ৩ জনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, পরিস্থতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের তিন জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০