1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত; দুই শিশু সন্তান আহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬৫৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলায় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাসের চাপায় নসু মিয়া (৫০) ও লুৎফা বেগম(৪২) নামে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই সন্তান সাঈম (৯) ও নিসা(৬) আহত হয়েছে।আহত দুইজন কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।তাদের মধ্যে নিসার অবস্থা গুরুতর বুধবার(১৩ জুলাই) রাত সাড়ে ৮ টায় দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের নসু মিয়া ও তার স্ত্রী লুৎফা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তানদের নিয়ে একটি গাড়ি থেকে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন স্বামী-স্ত্রী ও সন্তানেরা।
বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে লুৎফা বেগম নিহত হন ও হাসপাতালে নেয়ার পথে ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তান সাঈম ও নিসা গুরুতর আহত আবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল হোসেন জাহাঙ্গীর জানান,আমরা মরদেহ দুটি থানায় নিয়ে এসেছি।আইনি প্রক্রিয়া শেষ করে লাঁশ স্বজনদের বুঝিয়ে দেবো। এ ঘটনায় বাসচালক আবদুর রহমানকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০