1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ফেন্সিডিল,মদ,বিয়ারসহ ৪ মাদক কারবারী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৯৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার কোতয়ালী এবং সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১৭২ বোতল ফেন্সিডিল, ৮৪ বোতল বিদেশী মদ এবং ৮৩ বোতল বিয়ার’সহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৪ বোতল বিদেশী মদ এবং ৮৩ বোতল বিয়ার’সহ দুইজন মাদক কারবারী আটক করে।
আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নবগ্রাম গ্রামের মোঃ ফরিদ মিয়া’র ছেলে মোঃ ফয়সাল আহমেদ(২৭) এবং একই গ্রামের মোঃ আলম মিয়া’র ছেলে মোঃ আকাশ মিয়া(২৬)। পৃথক অন্য আরেকটি অভিযানে বুধবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের পেয়ার মিয়া’র ছেলে মোঃ ফয়সাল(১৯) এবং একই গ্রামের মোঃ সাগর আলী’র ছেলে মোঃ সজিব মিয়া(১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিদেশী মদ এবং বিয়ার’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে জেলার কোতয়ালী এবং সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০