1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভ্যাপসা গরমে হাঁসফাঁস,তাপপ্রবাহ আরো দু-তিন দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন

সারা দেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো ২-৩ দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত বায়ুমণ্ডলে জলীবাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং বৃষ্টি না হওয়ার কারণেই স্বাভাবিকের তুলনায় গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা এবং রাজশাহী বিভাগের দুয়েকটি জায়গায় ১৬ জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গাতেও। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে আসবে।

এদিকে, তীব্র গরমে গত কয়েকদিন ধরে অতিষ্ঠ রাজধানীসহ সারা দেশের মানুষ। ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে বা প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অধিকাংশ স্থানে বৃষ্টিপাত না হওয়ার জন্য দায়ী জেট স্ট্রিম। এটি মেঘ সৃষ্টিতে বাঁধা দিচ্ছে, এর ফলে বৃষ্টিপাত না হওয়ায় জলীয় বাষ্পও ভূ-পৃষ্ঠ থেকে ছড়িয়ে পড়তে পারছে না। এতে করে গরম অনুভূত হচ্ছে বেশি। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হলেও গরম কমেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০