1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৯৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব বাজার এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব স্থানীয়দর বরাত দিয়ে জানান, আকাশ তার স্ত্রী ও বড় ভাই ও ভাবিসহ বরাব এলাকার শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতো। সোমবার বিকেলে প্রতিবেশীরা আকাশের ঘরে কারও সাড়াশব্দ না পেয়ে পেয়ে ডাকাডাকি করে দরজা থাক্কা দেয়। পরে জানালা দিয়ে আকাশকে মৃত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠান। পুলিশ গিয়ে আকাশের স্ত্রী, বড় ভাই ও ভাবিকে পাননি। তারা পলাতক রয়েছে। বাড়িতে কাউকে না পাওয়া যাওয়ায় আকাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়না তদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০