1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বিদেশ থেকে যুক্ত ছিলেন ডা. জোবাইদা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

সোমবার বিকালে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. এফ এম সিদ্দিকী।

এসময় এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। আর এক সপ্তাহ যদি ওনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে, তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন।’

তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সময় আমাদের সাথে যুক্তরাজ্য থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও যুক্ত ছিলেন। তিনি সব কিছু তদারকি করছেন।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ বসেন মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিকেল বোর্ড।

মেডিকেল টিমে আরও রয়েছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলোজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।

জানা গেছে, খালেদা জিয়ার বর্তমান অবস্থা ও সকল কাগজপত্র ইতোমধ্যে লন্ডনে পাঠানো হয়েছে। ডা. জোবাইদা সব কাগজপত্র দেখে এবং ঢাকার মেডিকেল টিমের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে খালেদা জিয়ার চিকিৎসা বাসায় নাকি হাসপাতালে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডা. জোবাইদা রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০