1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কক্সবাজারের সৈকত পাড়া থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬৯৮ বার দেখা হয়েছে

আবদুল কাদের: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এর মসজিদের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক সদরের খরুলিয়ার রবি শর্মার ছেলে সৈকত শর্মা বলে জানা যায়।সে সুগন্ধা পয়েন্টের একটি সেলুনে কর্মরত ছিল।
৬ জুলাই বুধবার সকাল ৭ টায় স্থানীয় এক সি এন জি ড্রাইভার যুবকের লাশটি দেখতে পেয়ে সেলুনের মালিক রেজাউল করিম কে খবর দেয়। তাৎক্ষণিক ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দোকানের মালিক ঘটনাস্থলে এসে ৯৯৯ এ কল দেয় লাশের ব্যাপারে জানাই।পরে সদর থানার একদল পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

সদরের খুরুসকুল এর হাটখোলা পাড়ার সেলুন মালিক রেজাউল করিম জানান,ছেলেটি নম্র ভদ্র ছিল, তবে মাঝে মাঝে নেশা করত,এজন্য আমি তাকে বকা ও দিয়েছিলাম কয়েকবার। সে বিগত ৪ দিন ধরে অসুস্থ। গতকাল ও তাকে আমি ঔষধ কিনে দিয়েছিলাম। হঠাৎ তার এই মৃত্যুতে আমি শোকাহত।গতরাতে আমি প্রতিদিনের মত খুরুসকুলে বাসায় চলে গিয়েছিলাম, সকালে সি এন জি ড্রাইভার এর মাধ্যমে জানতে পারলাম তার লাশ রাস্তায় পড়ে আছে।পরে এসে ৯৯৯ এ কল করে লাশ উদ্ধার এর ব্যবস্থা করি।

স্থানীয়রা ধারনা করছেন অতিরিক্ত মদ্যপান ও অসুস্থ হওয়ার কারনে ছেলেটির মৃত্যু হয়েছে।ছেলেটির সাথে থাকা রমমেট ইব্রাহীম ও স্বীকার করে যে ছেলেটি নেশা করে।

লাশ উদ্ধারে আসা পুলিশ কর্মকর্তা জানান,খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে এসেছি, তবে লাশের গায়ে কুনুইতে হালকা চামড়া উঠে গেছে, প্রাথমিক আলামত আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
নিহতের বাবা জানান, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। তবে আমার ছেলের সাথে দীর্ঘ ২ মাস ধরে আমার কোন যোগাযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০