1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ত্রিশালের হত্যা মামলায় ৩ জনের যাবতজীবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৭০ বার দেখা হয়েছে

ময়মনসিং ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন (২২) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- ত্রিশাল কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামীরা মিলে ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা প্রকাশ করিয়া দিলে আসামীদের গালমন্দ করে। পরে আসামীরা তাইজ উদ্দিনকে ঐ বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালবার্টের নিকট নিয়ে গলা টিপে হত্যা করে কালবার্টের নীচে লাশ গুম করে রাখে। তিনদিন পর ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লাশ টানিয়া বের করলে এলাকাবাসি দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পরে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০