1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিতরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৮৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী সভাপতি এ এম আমিন উদ্দিনসহ অনেক আইনজীবী শারীরিক ও ভার্চুয়ালি অংশ নেন। সভার শেষ পর্যায়ে বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছ জানায়। তবে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরু সভায় অংশ নিতে পারেননি।

বার্ষিক সাধারণ সভায় (এবিএম) বিভিন্ন প্রতিবেদন উপস্থাপনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ আব্দুর রহমান বিজীয়দের নাম ঘোষণা করেন। এরপর বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চলতি বছরের ১০ ও ১১ মার্চ দেশের সর্বোচ্চ আদালতের এ আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ সেশনের এই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি পদসহ আটটি পদে জয়ী হয়েছে আওয়ামীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)। অপরদিকে সম্পাদক পদসহ বাকি ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল)।

সভাপতি পদে সাদা প্যানেলের আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি ছাড়া সাদা প্যানেলের বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম ও সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি।

সদস্য পদে সাদা প্যানেল থেকে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিন্টু কুমার মণ্ডল ও মুনতাসীর উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। সম্পাদক ছাড়া নীল প্যানেলের অন্য জয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান। সদস্য পদে নীল প্যানেল থেকে, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ জয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০