1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বিশ্বশান্তি সুসংহত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এখন আগের সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, সেই আদর্শ ও নীতি অনুসরণ করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি সাজিয়েছি। বিশ্বশান্তি সুসংহত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুশীলনে অংশগ্রহণকারী সব দেশের সশস্ত্র বাহিনীর সদস্য এবং সরকার-প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুশীলন অনুষ্ঠানে যে সকল দেশ অংশ নিয়েছে, তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক এক নতুন মাত্রা পেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০