1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জ পৌরসভার ১০৫ কােটি টাকার বাজেট ঘােষনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
শনিবার (২জুলাই) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১০৫,৩৪,৭৬,০৩১/-(একশত পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার একত্রিশ) টাকার বাজেট ঘোষনা করেন। এই উপলক্ষে সুধী সমাবেশ এবং ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণিতে উন্নীকরণে সংবর্ধনার আয়োজন করা হয়।
পৌরসভা মাঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও বাজেট অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারে সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এস তছলিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুননেছা, থানা অফিসার ইনচার্জ সহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহান অনি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, ফরিদগঞ্জ এর আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান,সাবেক সাধারণ সম্পাদক ও পূজা উদযাপর পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন , জায়েদ হোসেন এবং পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন,ক্যাশিয়র গিয়াস উদ্দিন ও সিনিয়র সাংবাদিক আমান উল্যা আমান প্রভাষক মহিউদ্দিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০