1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কক্সবাজারের কুতুবদিয়ায় গাজাঁচারা সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে

আবদুল কাদের কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে গাঁজা গাছ চাষ করে পুলিশের জালে ধরা পড়েছে কাইয়ুম (৩৮) নামের এক ব্যক্তি। বড়ঘোপ ইউনিয়নের ২নং ওয়ার্ড মাতবর পাড়া তার নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। এসময় বাড়ির আঙ্গিনায় লাগানো ১০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটক মোহাম্মদ কাইয়ুম বড়ঘোপ ইউনিয়নের ২নং ওয়ার্ড মাতবর পাড়া এলাকার মোঃ ছৈয়দ আহমদের ছেলে বলে জানা যায়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার জানান, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হয়েছে এমনই গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় কাইয়ুম নামের একজনের বাড়িতে ছোট-বড় ১০ টি গাঁজা গাছ রয়েছে। তাৎক্ষণিক পুলিশ গাঁজা গাছগুলো উদ্ধার করে এবং তাকে আটক করেছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০