1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬৮১ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ, পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে খরীপ-২ কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৪৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৫০ জন কৃষককে ১কেজি বীজ সহ ২০ কেজি ডিএপি সার, ২o কেজি করে এমওপি সার, প্রয়োজনমতো সুতলি, পলিথিন, বালাইনাশক বং প্রত্যেক কৃষকের মাঝে মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০/- শত টাকা প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), সহ অন্যান্য সহকারি কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী হিসাবে প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, মডেল প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সৃষ্টি টেলিভিশন উপজেলা প্রতিনিধি আবু বক্কর, ও অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০