1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় বাল্যবিয়ে বন্ধ, রান্না করা খাবার এতিমখানায় বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সেইসঙ্গে বরপক্ষের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভবানীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মাহিনুর আক্তার প্রীতির (১৬) সঙ্গে জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোবারক হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে দেখা যায় জন্মনিবন্ধন অনুসারে কনের বয়স ১৬ বছর। এছাড়া সে দশম শ্রেণির ছাত্রী। দেশের বিদ্যমান আইন অনুযায়ী কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরপক্ষের লোকজন সটকে পড়েন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা মোসলেম উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান জানান, কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিয়েবাড়ির খাবার পার্শ্ববর্তী বাহারুল উলুম এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০