1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ

বটিয়াঘাটা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণ! ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৭৪৩ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

আজ বুধবার খুলনার বটিয়াঘাটায় প্রতিবন্ধী এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন,উপজেলার হোগলবুনিয়া গ্রামের পরিতোষ দের ছেলে পিন্টু দে (৩১) কে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন,উপজেলার হাটবাটি গ্রামের রতন টিকাদারের স্কুল পড়ুয়া কন‍্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষক পিন্টু দে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। মামলার পর বটিয়াঘাটা থানা পুলিশ ধর্ষককে হোগলবুনিয়া একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করে। পুলিশ ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য আজ বুধবার তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করেছে।

এব্যাপারে ভিক্টিম এর মাতা চন্দ্রা ঢালী বাদী হয়ে পিন্টুর নামে বটিয়াঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২ তারিখ ২৮/০৬/২০২২ইং। ভিক্টিম এর মাতা চন্দ্রা ঢালী বলেন,ঘটনার দিন দুপুর তিনটার দিকে বাড়িতে কেউ ছিলোনা। এই সুযোগে পিন্টু দে তার বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে ঘরের ভিতরে আটকিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০