1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দেবীদ্বারে গাঁজাসহ দুই নারী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে

এ আর মেহেদি হাসান হাজারী
দেবীদ্বার- কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে ছয় কেজি গাজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকেলে বিষটি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর। বুধবার সকালে ওই নারী আসামীদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়।

থানা পুলিশি সূত্রে জানা যায় – এসআই চন্দন চন্দ্র দাস ও তার সঙ্গীয়ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেলে মাদক বিরোধি অভিযানকালে উপজেলার ইস্টগ্রামের নিউ সজিব ব্রিকস ফিল্ডের পশ্চিম পাশে গেলে গোপন সংবাদের ভিত্তিতে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত – আব্দুল মালেকের মেয়ে ও মোঃ আব্বাস মিয়ার স্ত্রী মোছা: জাহানারা ( ৪০) ও একই গ্রামের মৃত শামছুন মিয়ার মেয়ে ও মৃত ইকবাল মিয়ার স্ত্রী জরিনা বেগম ঝর্ণা ( ৪০)।

পুলিশ জানান ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদক পাচার, ক্রয়, বিক্রয় করে আসছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। এছাড়াও এ দুই নারী মাদক ব্যাসায়ীদের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০