1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও দুই যাত্রী মারাত্মক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংছাইল ‘প্রভাতী ফিড মিল’র সামনে। নিহত এিনজি চালক ব্রাক্ষনপাড়া উপজেলার রানীগাছ গ্রামের মুরশিদ আলীর পুত্র আক্রাম হোসেন(১৯)।
বড়শালঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ‘প্রভাতী ফিড মিল’র মালিক মোঃ আব্দুল আউয়াল সরকার জানান, ব্রাক্ষণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক ‘প্রভাতী ফিড মিল’র সামনে আসার পর ট্রাকের সামনের একটি চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানীগঞ্জ থেকে মীরপুরগামী একটি যাত্রিবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। অপর আহত দু’জনের মধ্যে মারাত্মক আহত মুরাদনগর উপজেলার রেহান উদ্দিন সরকার(৬৮) নামে এক বৃদ্ধকে হাত-পা ভাঙ্গা অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত (অজ্ঞাত)কে কুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এব্যপারে বিকেল পৌনে ৪টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ কামাল উদ্দিন জানান, দর্ঘটনায় ট্রাক চাপায় ঘটনাস্থলে ১জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি দু’টোই মীরপুর পুলিশের হেফাজতে আছে। এব্যাপারে দেবীদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০