1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

শ্রীমঙ্গলে গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৫৭ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মাদ্রাসার পাশ থেকে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত সিএনজি চালকের নাম মো.জামু মিয়া (৪৫), তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ( তদন্ত ) হুমায়ুন কবির জানান, এলকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তাদের ধারণা ভোর রাতে কোনো এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে গলা ও পা কেটে হত্যা করেছে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রহস্য উদঘাটন করে আসামীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০