1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

জাল জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ৩ টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের মৃত আনোয়ার হোসেন এর স্ত্রী ফিরোজা বেগম। তিনি বলেন,আমার স্বামী আমাদের জামাই বড় বয়রা খালিশপুর এলাকার কামাল হাওলাদারকে পৌনে এক শতাংশ জমি গত ২০২১ সালের ২৯ ডিসেম্বর রেস্ট্রি করে দেন। কিন্তু কামাল হোসেন বটিয়াঘাটার দলিল লেখক অসিত ও নাজিমের সঙ্গে যোগসাজশে ৭ পয়েন্টের স্হলে ৭০ শতক জমি কবলা করে নেয়। পরে আমরা এর প্রতিবাদে আদালতে জালিয়াতি মামলা করি। তার পর থেকে কামাল হোসেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন।

গত ২৫ মে আমরা ঐ জমিতে অবস্হিত ঘরে তালা লাগিয়ে দেই ও কমালের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করি। সেই মামলায় সে প্রায় এক মাস হাজত বাস করে। পরে সে জামিনে মুক্তি পায়। মুক্তি পেয়ে গত ২৭ জুন তার বাবা, মা,ভাই,বোনসহ অন্যান্যদের নিয়ে ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের ভিতর থাকা স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে। খবর পেয়ে আমি ও আমার দু মেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এবং তাদেরকে বাধা প্রদান করলে কামলসহ নুর হোসেন হাওলাদার,সালেহা বেগম,জাকির হোসেন,আব্দুর রহমান মিলে আমাদের উপর হামলা চালায়। কামাল বাহিনী আমাদের মারাত্মক জখম ও আহত করে।

এসময় স্হানীয়রা আমাদের উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আমার বড়ো মেয়ে নাহিদা সুলতানা ও ছোট মেয়ে ফালগুলি হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন রয়েছে। তিনি এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি মামলা করেন। যার নং – ২১। তাং ২৭/০৬/২০২২। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০