1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্রে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক লিটন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারিখ ২৮/০৬/২০২২ইং মঙ্গলবার সকাল নয়টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্র থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ,নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়,শাহাপুর গ্রামের করিমুল হকের ছেলে কৃষক এনামুল হক লিটন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্রের পাশে ঘাস কাটতে যান। এসময় আশ্রযণ কেন্দ্রে পানি সরবরাহের জন্য স্থাপিত মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের মামা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, কর্তৃপক্ষের নির্মাণ কাজের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে কাস্তে হাতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের প্রকল্পটি বিতর্কিত করতে এই অবহেলা ও অব্যবস্থাপনা করা হয়েছে কিনা কিনা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক বলেন,বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। নির্মাণ শ্রমিকদের দায়ীত্বে কোন অবহেলা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য; ওই আশ্রয়ণ কেন্দ্রে সরকারি খাস জমিতে প্রতিটি ঘর ২ লাখ ৫৯হাজার ব্যয়ে ১৩৭টি ঘর নির্মাণ কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০