1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নওগাঁর সাপাহারে অবৈধভাবে চলছে ২২টি স’মিল!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬০৫ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে অবৈধভাবে চলছে ২২টি কাঠ ফাঁড়া স’মিল। যত্রতত্র ভাবে গড়ে ওঠা স’মিলগুলোর একটিরও নেই লাইসেন্স এমনকি নেই পরিবেশ অধিদপ্তরের সনদ পত্র। অনুমোদনবিহীন দেদারছে চালিয়ে যাচ্ছে লাইসেন্স বিহীন মিলগুলো।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা সদরের পৌনে ১ কিলোমিটারের মধ্যে ১১টি স’মিল চলছে বিনা লাইসেন্সে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আরো ১১টি স’মিল চলছে অনুমোদন বিহীন। যার ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাপক ভাবে ক্ষতির প্রভাব পড়ছে। স’মিলে কাঠ জোগান দিতে গিয়ে অনেক সময় উজাড় হচ্ছে বন বিভাগের সরকারি গাছ। যার কারনে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সাপাহার-সরাইগাছী প্রধান সড়কের কোল ঘেঁসে দু’পাশে ঝুঁকিপূর্ণভাবে বসানো হয়েছে এসব স’মিল। শুধু তাই নয় সড়ক ও জনপথের সরকারী জায়গা অবৈধ দখল করে গাছের গুঁড়ি ফেলে রাখার অভিযোগ রয়েছে মিলারদের বিরুদ্ধে। সড়কের পাশে কাঠের গুঁড়িগুলো ফেলে রাখার ফলে যান বহন চলাচলে অনেকটা ব্যাহত হচ্ছে বলে জানান বিভিন্ন যানবহন চালকেরা। যার ফলে বাড়ছে জনভোগান্তি। শুধু তাই নয়, খড়ি কিনতে বা নামাতে আসা গাড়ীগুলো সড়কের পাশে দাঁড়িয়ে থাকার ফলে যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে বলে জানান এলাকাবাসীরা। আইনানুযায়ী সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত স’মিল পরিচালনা করার নিয়ম থাকলেও অসাধু মিলাররা রাতের আঁধারে কাঠ ফাঁড়ছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলার স’মিল মালিক আব্দুস সালামের ছেলে নিয়ামুল হকের কাছে লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য না দিয়ে উগ্রতার সাথে বলেন “ যা লেখার লেখেন। মামলা খেয়ে আছি। জেল খাটি আবার জামিন পাই। এতো তথ্য দেবার সময় নেই।”
অপরদিকে আরেক মিল মালিক স্বপনের সাথে কথা হলে তিনি বলেন, “আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে লাইসেন্স পাইনি”।
এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, “সাপাহার উপজেলায় মোট ২২টি স’মিল আছে। যার মধ্যে একটিরও লাইসেন্স নেই। এছাড়াও এরা লাইসেন্স পাবার মতো যোগ্য না”।
লাইসেন্স পাবার যোগ্য কেন নয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফরেষ্ট ল্যান্ডের ১০ কিলোমিটারের মধ্যে এবং আন্তর্জাাতিক সীমানার ৫ কিলোমিটারের মধ্যে স’মিল থাকলে আইনানুযায়ী কোন ভাবেই লাইসেন্স পাবার যোগ্য নয়”।
এছাড়াও স’মিলের লাইসেন্স করার আগে পরিবেশ সনদ করতে হবে। আর পরিবেশ সনদ ছাড়া মিলাররা কোনপ্রকার লাইসেন্স পাবেন না বলেও জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০