1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নড়াইলে পচাঁ মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭৪১ বার দেখা হয়েছে

মো. হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বাবু শেখ (২৫) নামে একজন কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, ওই মাংস বিক্রেতাকে অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। অর্থদণ্ডপ্রাপ্ত বাবু শেখ উপজেলার পদ্মবিলা গ্রামের দেলবার শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জুন তারিখে গরু জবাই করে মাংস বিক্রি করেন ওই ব্যবসায়ী এবং অবশিষ্ট ১ মণ মাংস অবিক্রিত থেকে যায়। পরে ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখা হয়। ফ্রিজ টি নষ্ট হওয়ার কারণে মাংস ফ্রিজিং না হয়ে পঁচে যায়। মঙ্গলবার সেই মাংস এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন প্রশাসন কে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পঁচা মাংস বিক্রির দায়ে কসাই দেলবার শেখ এর ছেলে বাবু শেখ (২৫) কে আটক করেন, পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মাংস মাটিতে পুঁতে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এসময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন পঁচা মাংস বিক্রির দায়ে একজন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০