1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৩৭ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ইলেকট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুনুর রশিদ নামক এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম মঙ্গলবার (২৮ জুন) দুপুরে এ রায় দেন।
নিহত জলিল সর্দার রায়পুরের উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে।দণ্ডিত হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মো. হযরত বেপারীর ছেলে।

একই মাৃলার আসামী খালাসপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে কালু ব্যাপারী, মো. জাহিদ ওরফে আবুল কাশেম, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে। আসামি হারুনুর রশিদ মোবাইল ফোনে ডেকে নেয় জলিলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বেলা ১১টার দিকে আওয়াল দেওয়ানের ধানক্ষেত থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজ সর্দার ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি মামলা থেকে আক্তার হোসেনকে অব্যাহতি দিয়ে ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত ৩ জনকে খালাস ও হারুনুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অ আ আবীর আকাশ
সাংবাদিক
০১৮২৩-০৩০২৪৫

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০