1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পদ্মা সেতু দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো চাঁদপুরের রিয়াদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান চাঁদপুর

স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো চাঁদপুরের কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ফার্মে চাকুরি করতেন। তার স্ত্রী ও ২ বছরের একটি পুত্র সন্তান গ্রামেই থাকতো।
নিহতের স্ত্রীর জান্নাত আক্তার জানান, রোববার মধ্যরাতে আমার স্বামীর সাথে আমার শেষ কথা হয়। এ সময় রিয়াদ বলেছিলো সে তার বন্ধুরাসহ মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে কল দিয়ে জানায়, ‌’রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে’।
রিয়াদের পিতা দুলাল মিয়া জানান,দুর্ঘটনায় নিহত আমার মেজো ছেলে রিয়াদ হোসেনের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে। এ খবর পেয়ে মনোয়ারা হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, রিয়াদ তার বন্ধুদের সাথে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। যাওয়ার পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এর সাথে হুমড়ে পড়ে। এসময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সোমবার দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় নিয়ে আসলে মা, বাবা, স্ত্রী ও সন্তানসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। তার অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেলে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০