1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা যুক্তরাজ্যর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসন। নির্ধারিত দিন থেকে সব দোকান, রেস্টুরেন্ট, শপিংমলসহ সকল ধরনের ব্যাবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকবে।

গত ৫ এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, ‘লকডাউন তুলে নেওয়ায় দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন।’

করোনার সংক্রমণ রোধে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দেশটির অন্তত ৪০ জন সংসদ সদস্য এর বিরোধিতা করে চিঠি দিয়েছেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, ‘এখনও নিশ্চিত নয় যে ১৭ মে থেকেই আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করা যাবে কিনা। একই সঙ্গে তারা নাগরিকদের গ্রীষ্মকালীন ভ্রমণ পরিকল্পনা এবং অন্য কোনো দেশে বুকিং দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এ নিয়ে আরও নিশ্চিত নির্দেশনা দেওয়া হবে বলে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০